মধ্যনগর প্রেসক্লাবে গুলশানা রুবির ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশিত November 16, 2022
মধ্যনগর প্রেসক্লাবে গুলশানা রুবির ৪টি বইয়ের মোড়ক উন্মোচন

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা প্রেসক্লাবে কবি গুলশান আরা রুবির ‘স্বাধীনতা সংগ্রামে মুক্তিযোদ্ধাদের গৌরবগাঁথা’, ‘ভালবাসার আতর্নাদ’, ‘মানবজীবনে সাফল্যের স্বরূপ’ ও ‘উইন্ডো অব লাভলি নাইট’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বুধবার সকালে গ্রন্থগুলোর মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান। অনুষ্ঠানে প্রেসক্লাব সভাপতি আতিকুর রহমান ফারুকীর সভাপতিত্বে ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সদস্য সচিব মো আলাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শামীম আহম্মেদ। এছাড়াও বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমৃত জ্যোতি রায় সামন্ত।