‘দুর্ঘটনা-দুর্যোগ হ্রাস করি, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি’ প্রতিবাদ্য বিষয় নিয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সিলেট বিভাগের উদ্যোগে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ শুরু হচ্ছে।
এ উপলক্ষে মঙ্গলবার মহানগরীর আলমপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল সাড়ে ১১টায় সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের বিভাগীয় কমিশনার ড মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি থাকবেন, রেঞ্জ ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম। সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক মো মজিবর রহমান।
অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে সরকারি অফিস আদালত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প প্রতিষ্টান, বহুতল ভবন, ঝুঁকিপূর্ণ স্থাপনা, হাটবাজার ও অগ্নি নির্বাপণী সাজ-সরঞ্জাম পরিদর্শন, প্রশিক্ষণ প্রদান, অগ্নিপ্রতিরোধ ও উদ্ধার মহড়া অনুষ্ঠান।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সিলেট বিভাগের উপপরিচালক মো মনিরুজ্জামান জানান, ‘অগ্নিনিরাপত্তা জোরদার করতে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোসহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে প্রতি বছর ফায়ার সার্ভিস সপ্তাহ উদযাপন করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি