সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

প্রকাশিত November 14, 2022
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ফল-২০২২ সেমিস্টারের বিভিন্ন বিভাগের নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
এসআইইউ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড মো শহীদ উল্লাহ তালুকদার। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞানচর্চা ও সৃষ্টির পবিত্র পীঠস্থান। বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা হচ্ছে একটি দেশের সবচেয়ে নির্ভরযোগ্য সম্পদ। এসআইইউর শিক্ষা ও গবেষণাবান্ধব পরিবেশ আদর্শ শিক্ষার্থী তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসআইইউর কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ। তিনি শিক্ষার্থীদের জ্ঞানমুখী হতে আহবান জানান।
সভাপতিত্ব করেন এসআইইউর মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ। তিনি শিক্ষার্থীদের স্বাপ্নিক ও দেশপ্রেমিক হতে শিক্ষকদের অনুসরণ করার আহবান জানান।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারম্যান রাজীব আহমদের পক্ষ থেকে নবাগত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আইন অনুষদের ডিন মো মাহমুদুল হাসান খান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নূসরাত মাহমুদ চৌধুরী, আইন বিভাগের প্রধান ও প্রক্টর মো হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজি বিভাগের প্রধান স্বাতী রানী দেবনাথ, ইসিই বিভাগের প্রধান এক্রামুল ফারুক ও সিএসই বিভাগের প্রধান এম এ জি আসিফ।-সংবাদ বিজ্ঞপ্তি