বিবেকানন্দ চর্চা পর্ষদের শ্রীমঙ্গল মঙ্গলেশ্বরী কালীমন্দির পরিদর্শন

প্রকাশিত November 13, 2022
বিবেকানন্দ চর্চা পর্ষদের শ্রীমঙ্গল মঙ্গলেশ্বরী কালীমন্দির পরিদর্শন

বিবেকানন্দ চর্চা পর্ষদ সিলেটের সদস্যরা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে শ্রী শ্রী মঙ্গলেশ্বরী কালীমন্দির পরিদর্শন করেছেন।
এ উপলক্ষে শুক্রবার সকালে মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বেনু ভূষণ দাশ। সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন পূজারী ঝুমুর ভট্টাচার্য্য ও শ্রীমঙ্গল পৌরসভার কমিশনর চয়ন রায়।
এ সময় মাতৃসংগীত পরিবেশন করেন শিল্পী দীপালি তালুকদার, লাভলী দেব, মুক্তা শ্যাম চৌধুরী, রূম্পা ধর রিয়া ও চম্পা রায়। তবলায় সঙ্গত দেন ইন্দ্রজিত রায়। মন্দিরায় সঙ্গত দেন বাসন্তী নন্দী। নৃত্য পরিবেশন করেন জাতীয় পর্যায়ে বিজয়ী নৃত্যশিল্পী দেবশ্রী চৌধুরী উপমা।
এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সহসভাপতি বিভু দাশ গুপ্ত, অধ্যাপক সোনাধন চন্দ্র দেব, সাংগঠনিক সম্পাদক নন্দলাল গোপ, সহসম্পাদক সমরেন্দ্র কুমার রায়, মৃণাল কান্তি চৌধুরী মঞ্জু, দ্বীপক কুমার দাশ, কার্যনির্বাহী সদস্য শিক্ষক নরেশ চন্দ্র রায়, রমাকান্ত গুপ্ত রূপু, বিপ্লব শ্যাম চৌধুরী, বনশ্রী চৌধুরী, শুভ্রা গুপ্ত প্রমুখ।
অনুষ্ঠানে উপবাস থেকে পূজা শেষে সকলে অঞ্জলি প্রদান করেন। দুপুরে অংশগ্রহণকারী সকলের মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।-সংবাদ বিজ্ঞপ্তি