সিলেটের কানাইঘাট উপজেলার সাতবাঁক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য ডা বিলাল আহমদ শনিবার দুপুর ১টায় তার নিজ বাড়ি জুলাই গ্রামে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো নাসির উদ্দিন খান ডা বিলাল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।–সংবাদ বিজ্ঞপ্তি