সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাঠানপাড়া গ্রামে সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনের উপর হামলা, বাড়ি, জমি ও দোকানপাট জবরদখলের ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সাংবাদিক হোসাইন মাহমুদ শাহীনের সহায়-সম্বল উদ্ধার ও অবৈধ দখলকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়।