কর্নেল তাহেরের স্বপ্ন ছিল ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা

প্রকাশিত November 11, 2022
কর্নেল তাহেরের স্বপ্ন ছিল ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা

সিপাহী গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তাগণ বলেছেন, কর্নেল তাহেরের স্বপ্ন ছিল ফেডারেল পদ্ধতির সরকার ব্যবস্থা, যা বাস্তবায়ন করতে হলে ব্রিটিশ-পাকিস্তান আমলের শাসন ব্যবস্থার পরিবর্তন করে স্বাধীন দেশের উপযোগী শাসন ব্যবস্থা গড়ে তুলতে হবে। সংবিধান সংশোধন করে এককেন্দ্রীক শাসন ব্যবস্থার পরিবর্তে ফেডারেল পদ্ধতির শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ ও দেশে ৯টি প্রদেশ গঠন করতে হবে।
বুধবার সন্ধ্যায় সিলেট মহানগরীর খরাদিপাড়া বৈশাখী আবাসিক এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেএসডির জেলা শাখার যুগ্মআহবায়ক সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলনের সভাপতিত্বে ও কনিকা রায়ের উপস্থাপনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য জেএসডির সভাপতি, কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা ছমির উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট ও কেন্দ্রীয় সদস্য, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শাখার সদস্য সচিব বেবী দেবী, রিয়াজ উদ্দিন আহমদ, সিলেট বিভাগ জনকল্যাণ সমিতির আহবয়ক প্রিন্স বাহার চৌধুরী, নাগরিক ঐক্য সিলেট জেলার সাধারণ সম্পাদক তৌফিক পাশা রাসেল ও জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন।-সংবাদ বিজ্ঞপ্তি