তেতলীর সাবেক চেয়ারম্যান নূরুল হোসেন স্মরণে সভা ও দোয়া

প্রকাশিত November 11, 2022
তেতলীর সাবেক চেয়ারম্যান নূরুল হোসেন স্মরণে সভা ও দোয়া

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো নূরুল হোসেন স্মরণে তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের উদ্যোগে বুধবার রাতে মরহুমের বলদির বাসভবনে এক সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো অলিউর রহমানের সভাপতিত্বে ও আয়োজক সংগঠনের সহসেক্রেটারি নাইম রহমান শাহনূরের পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী সাহাব উদ্দিন, তেতলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মিয়া, বিশিষ্ট মুরব্বি ওহিদুর রহমান চৌধুরী, তেতলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, ৫ নম্বর ওয়ার্ড মেম্বার লিটন আহমদ, ৭ নম্বর ওয়ার্ড মেম্বার আব্দুল জলিল, মরহুমের ছেলে যুক্তরাজ্য প্রবাসী ফেরদৌস আলম ও সমাজসেবী মকসুদুল করিম নুহেল। স্বাগত বক্তব্য রাখেন তেতলী ইউনিয়ন ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ডা গিয়াস উদ্দিন।
দোয়া পরিচালনায় করেন আল আমিন শেখ সাদী।
স্মরণসভায় বক্তারা বলেন, নূরুল হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন।-সংবাদ বিজ্ঞপ্তি