মধ্যনগর উপজেলায় প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

প্রকাশিত November 10, 2022
মধ্যনগর উপজেলায় প্রথম ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত

ধর্মপাশা প্রতিনিধি : সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলায় প্রথমবারের মতো ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হলো।
এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় মেলা অঙ্গনে। এতে সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো নাহিদ হাসান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো মঞ্জুরুল হক, থানার অফিসার ইনচার্জ মো জাহিদুল হক নাজমুল ও মধ্যনগর প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান ফারুকী।
উপজেলা সদরে ইউনিয়ন ভূমি অফিস চত্বরে ডিজিটাল উদ্ভাবনী মেলায় বিভিন্ন স্টলের মাধ্যমে সরকারি দপ্তরগুলোর ডিজিটাল সেবা তুলে ধরা হয়।