সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে ডিজিটাল উদ্ভাবনী মেলা ও উদ্ভাবনী অলিম্পিয়াড অনুৃষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ ভবন প্রাঙ্গণে সামনে এই মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা পারভীন।
এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও ভূমি কর্মকর্তা মো শাফিউল মাজলিবুন রহমান।
মেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের ২২টি স্টলে ডিজিটাল উদ্ভাবনী প্রদর্শন করা হয়।