দাউদপুরে এফআইভিডিবি সূচনা প্রকল্পের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

প্রকাশিত November 10, 2022
দাউদপুরে এফআইভিডিবি সূচনা প্রকল্পের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

এফসিডিওর আর্থিক সহায়তায় ও এফআইভিডিবি সূচনা প্রকল্পের সহযোগিতায় সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর ইউনিয়নে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে ইউপি সম্মেলন কক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হক আতিক। সূচনা প্রকল্পের দক্ষিণ সুরমা উপজেলা নিউট্রিশন অফিসার শেখ তাওহীদা রহমানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন পরিষদের সচিব নজরুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক আতিকুর রহমান, সহকারী স্বাস্থ্য পরিদর্শক বিশ্বেশ্বর গোস্বামী, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, মিছবাহ আহমদ টুন, হীরা মিয়া, আশিকুর রহমান টিপু, মো কামরুল ইসলাম, মো তাজুল ইসলাম, মো ওয়েছ আহমদ, মো কাদির আহমদ, সোনারা বেগম, মনোয়ারা বেগম, সাহিদা বেগম, গ্রাম আদালত সহকারী মাওলানা নজরুল ইসলাম, সূচনার উপজেলা সমন্বয়ক গোলাম মোস্তফা, দাউদপুর ইউনিয়ন সমন্বয়ক দিলপছন সাজিয়া প্রমুখ।
সভাপতির বক্তব্যে ইউপি চেয়ারম্যান আতিকুল হক আতিক সূচনা প্রকল্প শেষ হলেও স্বাস্থ্য ও পুষ্টি খাতে বাজেট বৃদ্ধি, মারাত্মকভাবে অপুষ্ট শিশুদের আর্থিক সহায়তা ও ইউনিয়নে মাতৃদুগ্ধ কর্নার স্থাপনসহ অন্যান্য বিষয় অগ্রাধিকার ভিত্তিতে করার প্রতিশ্রুতি দেন।-সংবাদ বিজ্ঞপ্তি