শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারে রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও বীজ বিতরণ

প্রকাশিত November 8, 2022
শাল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারে রেড ক্রিসেন্টের নগদ অর্থ ও বীজ বিতরণ

শাল্লা প্রতিনিধি : বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের পক্ষ থেকে শাল্লা উপজেলার শাল্লা ও বাহাড়া ইউনিয়নে এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত ৫৪২টি পরিবারের মাঝে ৪ হাজার ৫০০ টাকা ও ৯ প্রকারের বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার শাল্লা সরকারি ডিগ্রি কলেজে আয়োজিত বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন শাল্লা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো আব্দুস সহিদ, সহকারী অধ্যাপক বিজন কান্তি রায়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সুনামগঞ্জ জেলা ইউনিটের নির্বাহী কমিটির সদস্য রাহুল দেব পাপলু, যুব সদস্য মো সেরুজ্জামান, সদস্য আব্দুস সালাম, শাজাহান আলম সিদ্দিক, সুমন আহমেদ, পিয়াস প্রমুখ।