সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত অসহায় ১৫টি উপকারভোগী পরিবারের পুনর্বাসনের জন্য আয়বর্ধক কর্মসূচির আওতায় বিনামূল্যে ৮টি পরিবারকে বাছুর ও ৭টি পরিবারকে ভেড়া দেওয়া হয়েছে।
সোমবার সকালে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন ঢাকার অর্থায়নে এবং পল্লী উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা পদ্মার ব্যবস্থাপনায় মোল্লাপাড়া ইউনিয়ন পরিষদ ভবনের সামনে বাছুর ও ভেড়া বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো নূরুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এডাব জেলা কমিটির সম্পাদক ও আরডিএসের নির্বাহী পরিচালক মো মিজানুল হক সরকার এবং পদ্মার নির্বাহী পরিচালক মো সাজ্জাদুর রহমান।