বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচালের ষড়যন্ত্র চলছে : শামীম

প্রকাশিত November 7, 2022
বিএনপির বিভাগীয় গণসমাবেশকে বানচালের ষড়যন্ত্র চলছে : শামীম

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলার সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশকে বানচালের ষড়যন্ত্র চলছে। এইচএসসি পরীক্ষার জন্য সমাবেশ একদিনে এগিয়ে নেওয়া হয়েছে। ১৯ নভেম্বর সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে জনতার স্রোত নামবে। ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জনতার বাঁধভাঙ্গা বিক্ষোভের সাক্ষী হতে যাচ্ছে সিলেট। সমাবেশকে সফল করতে তৃণমূল বিএনপি ও দলীয় নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
রবিবার বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে গোলাপগঞ্জ উপজেলার শরিফগঞ্জ ও ভাদেশ্বর ইউনিয়নে গণসংযোগ ও লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বিকেলে শরিফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে ও বাদ মাগরিব ভাদেশ্বর ইউনিয়নের মোকামবাজারে বিএনপির লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, সিলেট মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক সৈয়দ রেজাউল করিম আলো, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমদ রেজা, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির নির্বাচিত যুগ্মসাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমদ, পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক কাউন্সিলর জামেল চৌধুরী জামিল, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মওদুদ হোসেন চৌধুরী সুমন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিপন আহমদ মাষ্টার, সিলেট জেলা যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য আলী আহমদ আলম, জেলা ছাত্রদলের সহসভাপতি কামরুজ্জামান জোনাক প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি