সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে কান্দিগাঁও ইউনিয়নে প্রস্তুতিসভা

প্রকাশিত November 6, 2022
সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলে কান্দিগাঁও ইউনিয়নে প্রস্তুতিসভা

আগামী ১৯ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে সিলেট সদর উপজেলায় কান্দিগাঁও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে রবিবার ইউনিয়নের চামাউরাকান্দিতে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সদর উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো বাদশা আহমেদ। প্রধান বক্তা ছিলেন কান্দিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আহমদ আলী।
ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুল হকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা ইমরান গাজী, ওয়ার্ড শাখার কোষাধ্যক্ষ মাসুক মিয়া, আশোক আলী, গিয়াস উদ্দিন, মাসুক মিয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী হোসেন।-সংবাদ বিজ্ঞপ্তি