জামেয়া নাজিরগাঁওয়ে সিরাতুন্নবী মাহফিল ও পুরস্কার বিতরণ

প্রকাশিত November 2, 2022
জামেয়া নাজিরগাঁওয়ে সিরাতুন্নবী মাহফিল ও পুরস্কার বিতরণ

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখার বার্ষিক সিরাতন্নবী (সা) মাহফিল ও সীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী মঙ্গলবার সকালে মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
শাখা ইনচার্জ মাওলানা জুনায়েদ আল হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবনে সিনা হাসপাতাল লিমিটেড সিলেট শাখার চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুল বাহার, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা মাহবুবুর রহমান দেলোয়ার ও সার্চ মানবাধিকার সোসাইটি বাংলাদেশ দিরাই উপজেলা শাখার সভাপতি এম আবুল হোসেন শরীফ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা আমির হোসেন ও বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব মো আক্তার হোসেন।
পরে মাহে রবিউল আউয়াল উপলক্ষে গত ২০ অক্টোবর অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি