এবারের প্রলয়ংকরী বন্যা পরবর্তী সিলেট ও সুনামগঞ্জ জেলায় হংকং গভর্নমেন্ট স্পেশাল এ্যাডমিনিস্ট্রেটিভ রিজওনের আর্থিক সহায়তায় ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সার্বিক বাস্তবায়নে জরুরি খাদ্য সহায়তার আওতায় ১২ হাজার পরিবারে ১৫ দিনের জন্য অতিজরুরি চাহিদা পূরণ ও হাইজিন কিটস প্রদানের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণ কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগরীর টুকেরবাজার এলাকার ১৯০টি পরিবারে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও খাদ্য সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সিলেট সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ তৌফিক বকস প্রধান অতিথি হিসেবে মঙ্গলবার এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, টুকেরবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শহিদ আহমেদ এবং সিসিক কাউন্সিলর তারেক উদ্দিন তাজ ও রফিকুল ইসলাম ঝলক। বিতরণ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিলেট এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার কাজল এ দ্রং।-সংবাদ বিজ্ঞপ্তি