হবিগঞ্জে যুব দিবসে সাড়ে ৩ লাখ টাকার ঋণের চেক পেলেন ৫ যুবক

প্রকাশিত November 1, 2022
হবিগঞ্জে যুব দিবসে সাড়ে ৩ লাখ টাকার ঋণের চেক পেলেন ৫ যুবক

হবিগঞ্জ প্রতিনিধি : ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে মঙ্গলবার জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।
দিনটি উপলক্ষে জেলা জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আলোচনা সভা ও যুবঋণ বিতরণ সহ বিভিন্ন কর্মসুচির আয়োজন করে।
সকালে যুব কমপ্লেক্সে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান।
পরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় অন্যদের মাঝে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ কে এম আব্দুল্লাহ ভূঁইয়া।
আলোচনা সভা শেষে প্রশিক্ষিত ৫ যুবকের হাতে মোট ৩ লাখ ৪০ হাজার টাকার ঋণের চেক তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক একটি গাছের চারাও রোপণ করেন।