বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলি ডেভেলপমেন্ট ও ইউএনএফপিএর যৌথ সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের দলইগ্রাম বাজারে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী, কিশোরী ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা ও নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ আয়মূলক ৭ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা চলছে।
১ নম্বর ওয়ার্ডের মেম্বার আব্দুল খালেকের অফিসে ২৫ অক্টোবর কর্মশালা শুরু হয়।
বৃহস্পতিবার প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন করেন কোম্পানিগঞ্জ উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা মো লুৎফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন তেলিখাল ইউনিয়ন পরিষদের ওয়ার্ড মেম্বার আব্দুল খালেক, বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক ও কর্মশালার প্রশিক্ষক রোকসানা বেগম, প্রশিক্ষক শওকত হাসান, ফোকাল পার্সন ও ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মো ফজলু রহমান।
কর্মশালায় ১৩ থেকে ১৭ বছর বয়সের ৩০ জন যুবনারী আয়মূলক প্রশিক্ষণ গ্রহণ করছেন।
পরিদর্শনকালে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা মো লুৎফুর রহমান বলেন, নিজেকে স্বাবলম্বী করতে প্রশিক্ষণের বিকল্প নেই।–সংবাদ বিজ্ঞপ্তি