নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জে উপজলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে জনপ্রতিনিধিদের অংশ গ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শাহীন দেলোয়ার। হবিগঞ্জের নিরাপদ খাদ্য কর্মকর্তা সাকিব হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য সচিব আব্দুন নাসের খান, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম ও নবীগঞ্জ পৌর মেয়র ছাবির আহমেদ চৌধুরী।
এছাড়াও বক্তব্য রাখেন ,মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, মৌলভীবাজারের নিরাপদ খাদ্য কর্মকর্তা শামছুল আবেদীন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ খালেদুর রহমান খালেদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাকিল হোসেন, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, পৌর কাউন্সিলর যুবরাজ গোপ, মহিলা কাউন্সিলর ফারজানা আক্তার পারুল প্রমুখ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য সচিব আব্দুন নাসের খান বলেন, দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ২০১৩ সালে সংশোধনী আইন প্রলণয়ন করেছে, যা মাঠ পর্যায়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে বাস্তবায়ন করলে সবাই এর সুফল ভোগ করবো।