অনন্ত একতা যুব সংঘের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রকাশিত October 27, 2022
অনন্ত একতা যুব সংঘের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর ড শরদিন্দু ভট্টাচার্য বলেছেন, একতাবদ্ধ হয়ে কাজ করলে মাতৃ আরাধনা সফল হবে।
মঙ্গলবার সন্ধ্যায় দিশারী স্কুল এন্ড কলেজ কালীবাড়ী ক্যাম্পাসে শ্যামাপূজা উপলক্ষে অনন্ত একতা যুব সংঘ আয়োজিত আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সংগঠনের উপদেষ্টা দি এইডেড উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নীলোৎপল চক্রবর্ত্তীর সভাপতিত্বে ও অর্থ সম্পাদক শিক্ষয়িত্রী সুচিত্রা রাণী নাথের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট ম্যাটসের ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান বিমলেন্দু পাল, অনন্ত একতা যুব সংঘ সংঘের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিনয় ভূষণ তালুকদার ও নিকলী শহীদ স্মরণিকা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক রতীন্দ্র চক্রবর্ত্তী রতন।
স্বাগত বক্তব্য রাখেন অনন্ত একতা যুব সংঘের সভাপতি অধ্যক্ষ প্রবাল কান্তি ভট্টাচার্য্য। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সঞ্জয় চন্দ্র দে।
অনুষ্ঠানে উলুধ্বনি, চণ্ডী ও গীতা পাঠ, চিত্রাংকন ও আরতি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অতিথিরা দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র এবং খাদ্য সামাগ্রীও বিতরণ করেন।
শেষে সংগঠনের সহসভাপতি সংগীত শিক্ষক কনোজ কান্তি ভট্টাচার্য্যের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ভক্তিমূলক সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপদেষ্টা সঞ্জয় কুমার মন্ডল, সহসভাপতি প্রয়াস কোচিং সেন্টারের পরিচালক শিক্ষক সুরঞ্জিত তালুকদার, শিক্ষক সুজিত দেব, ব্যাংকার মিল্টন শর্মা ও ব্যবসায়ী বিবেকানন্দ দাশ বিবেকভ
সংগীত পরিবেশন করেন প্রফেসর ড শরদিন্দু ভট্টাচার্য, রাই চৌধুরী, অয়ন সাহা, সৃজিতা দেব, সুরশ্রী ব্যানার্জী শর্মী, সমৃদ্ধি মন্ডল, তপশ্রী চক্রবর্ত্তী, অভিজিত রায়, রূপম দাস প্রত্যয়, সুদেষ্ণা ভট্টাচার্য, বিশ্ব ভট্টাচার্য, বিজিত দেব, রোকেয়া বেগম, কাজল রায়।-সংবাদ বিজ্ঞপ্তি