আনজুমানে আল ইসলাহ ২৪ নম্বর ওয়ার্ড শাখার মিলাদ ও দোয়া

প্রকাশিত October 26, 2022
আনজুমানে আল ইসলাহ ২৪ নম্বর ওয়ার্ড শাখার মিলাদ ও দোয়া

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ সিলেট মহানগরীর ২৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার তেররতনে বাদ আছর হতে বাদ এশা পর্যন্ত এই আয়োজন করা হয়।
ওয়ার্ড আনজুমানে আল সভাপতি মাস্টার আব্দুল আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ মাছুম আহমদ দুধরচকীর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা। বিশেষ অতিথি ছিলেন আরব আমিরাত শাখার উপদেষ্টা হাফিজ কারী শামসুল ইসলাম ও মহানগরীর ২১ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি কাজী মাওলানা জয়নুল ইসলাম মুনিম।
এছাড়াও বক্তব্য রাখেন ২৪ নম্বর ওয়ার্ড শাখার সহসভাপতি মাওলানা মাহমুদ হোসেন মামুন, সহসাধারণ সম্পাদক মাওলানা গুলজার আহমদ, সহসাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়ছল আহমদ, প্রচার সম্পাদক হাফিজ নুমান উদ্দিন, অর্থ সম্পাদক এম এ ওয়াহিদ, সমাজকল্যাণ সম্পাদক হাফিজ বদরুল ইসলাম, সদস্য হাফিজ রুহুল আমিন, সদস্য সুরত মিয়া প্রমুখ।
প্রধান অতিথি প্রিন্সিপাল মাওলানা আজির উদ্দিন পাশা বলেন, পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম বিশ্বের ঈমানি প্রেরণার জয়ধ্বনি নিয়ে প্রতি বছর আসে।–সংবাদ বিজ্ঞপ্তি