সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার রামপুর গ্রামের উকিল আলীকে অবিলম্বে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
এক অসহায় নারীকে কুপ্রস্তাব দেওয়া ও শ্লীলতাহানির চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।
বুধবার সকালে এই নারীর স্বজনদের উদ্যোগে রামপুর রাস্তার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারীপুরুষরা অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন নির্যাতিত নারী সহ মো. রউফ, মো নিজাম উদ্দিন, মো মনসুর আলী, আজিম উদ্দিন, মো. জাবেদ মিয়া, সাঞ্জব আলী, সালেক নূর ও শোযেব আহমদ।