আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ব্রিটিশ শিল্প প্রতিষ্ঠান কনফেডারেশনের সভাপতি ও বার্মিংহাম ইউনিভার্সিটির চ্যান্সেলর লর্ড করণ বিলিমোরিয়াকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।
রবিবার সিলেট মহানগরীর শাহী ঈদগা এলাকায় ইউনিভার্সিটি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ড আহমদ আল কবির।
ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য প্রফেসর মমতাজ শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রিটেনের ‘কারিলাইফ ম্যাগাজিন’ সম্পাদক সৈয়দ নাহাস পাশা, আরটিএম ইউনিভার্সিটির রেজিস্ট্রার সৈয়দ জগলুল পাশা, ব্যবসা অনুষদের ডিন প্রফেসর ড তোফায়েল আহমেদ, আরটিএমআইর প্রিন্সিপাল ডা এস এম ফরিদুল হক লতিফি ও প্রক্টর, সহযোগী অধ্যাপক আবু সায়ীদ মুহাম্মদ আব্দুল্লাহ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে লর্ড করন বিলিমোরিয়া বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে মিত্রবাহিনীর কমান্ডারের দায়িত্ব পালনে তার বাবার স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের প্রতি তার অগাধ ভালোবাসা রয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড আহমদ আল কবির বলেন, তাদের শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানে গড়ে তোলার জন্য বার্মিংহাম ইউনিভার্সিটিসহ দেশ-বিদেশের অনেক প্রতিষ্ঠানের সঙ্গে যোগসূত্র তৈরি হচ্ছে।
সভাপতির বক্তব্যে প্রফেসর মমতাজ শামীমে এ বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।
আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক নুসরাত রিকজার সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আরটিএম শিল্পী গোষ্ঠী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।-সংবাদ বিজ্ঞপ্তি