বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের উদ্যোগে কনসার্ন উইমেন্স ফর ফ্যামিলি ডেভেলপমেন্টের সহযোগিতায় কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত নারী,কিশোরী ও ট্রান্সজেন্ডারদের সুরক্ষা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্যের চাহিদা পূরণ করা, নারীদের স্বাস্থ্য সচেতনতা সহ আয়মূলক প্রশিক্ষণ অবহিতকরণ সভা মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলেন কক্ষে অনুষ্ঠিত হয়।
কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো লাল মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের নির্বাহী পরিচালক রোকসানা বেগমের পরিচালনায় এতে বক্তব্য রাখেন কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা বেগম, পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আলমগীর আহমদ, তেলিখাল ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শিহাব উদ্দিন, ইউপি সদস্য রহমত আলী, কবির আহমদ, আব্দুস শহিদ, মো ইসলাম উদ্দিন, ছবুতারা বেগম, আফিয়া বেগম ও রকিনা বেগম, ব্যবসায়ী রিয়াজ উদ্দিন, আজাদ মিয়া, ঈকোয়্যালিটি সোসাইটি সিলেটের স্টাফ মো ফজলু রহমান, চাষী রশিদ আলী প্রমুখ।
বক্তরা বলেন, নারীদের যৌন প্রজনন ও স্বাস্থ্য বিষয়ে সচেতন হতে হবে।
তারা আরও বলেন, দেশকে এগিয়ে নিতে সরকারের পাশাপাশি পুরুষ ও নারীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।–সংবাদ বিজ্ঞপ্তি