শাল্লায় রনধীর সরকার স্মরণে লোকউৎসব ৮ নভেম্বর

প্রকাশিত October 24, 2022
শাল্লায় রনধীর সরকার স্মরণে লোকউৎসব ৮ নভেম্বর

শাল্লা প্রতিনিধি : সুনামগঞ্জের শাল্লা উপজেলায় গীতিকার, নাট্যকার ও বাউলশিল্পী রনধীর সরকার স্মরণে লোকউৎসব অনুষ্ঠিত হবে।
আগামী ৮ নভেম্বর মঙ্গলবার রনধীর সরকার স্মৃতি পরিষদের উদ্যোগে আনন্দপুর গ্রামে এই লোকউৎসবের আয়োজন করা হয়েছে। এতে দেশের স্বনামধন্য শিল্পীরা অংশ গ্রহণ করবেন।
এছাড়াও রনধীর সরকারের শিষ্যবৃন্দ এই লোকউৎসবে অংশ নিয়ে তার লেখা গান গেয়ে মঞ্চ মাতাবেন বলে আশা করা হচ্ছে।
রনধীর সরকার স্মৃতি পরিষদের সভাপতি বিপ্লব রায় জানান, আনন্দপুর গ্রামের যুবকরা মিলিত হয়ে একজন গুণী ব্যক্তির স্মৃতি ধরে রাখার জন্যই এই আয়োজন করছেন।
তিনি জানান, এই বাউলশিল্পীর অনেক গান রয়েছে, যা মানুষের অজানা। তাই সবার মাঝে তার গান পৌঁছে দেওয়াও লোকউৎসবের অন্যতম উদ্দেশ্যে।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীসহ সকলের সহযোগিতাও কামনা করেন।