র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ অভিযান পরিচালনা করে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ৭৪ কেজি গাঁজা ও ৪৫ বোতল ফেন্সিডিলসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল শনিবার দিনগত রাত পৌণে ৩টার দিকে অভিযান চালিয়ে এই গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার ও মো ওয়াসিম মিয়া (৩৫, পিতা মৃত একরাম হোসেন), মো শামীম মিয়া (২১, পিতা লিলু মিয়া), মো শরীফ উদ্দিন (২২, পিতা নূরুল ইসলাম) ও মো রহমত আলীকে (৫২, পিতা মৃত মো সিদ্দিক আলী) গ্রেফতার করে।
র্যাব ৯ জানায়, তাদের বাড়ি মাধবপুর উপজেলার বেজুড়া গ্রামে। তারা সবাই মাদক ব্যবসায়ী।-সংবাদ বিজ্ঞপ্তি