মৌলভীবাজারে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আয়োজিত সুধী সমাবেশে বক্তারা বলেছেন, উচ্চ শিক্ষার প্রসারে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এরই ধারাবাহিকতায় যুগোপযোগী শিক্ষা ও গবেষণায় সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভূমিকাও অনন্য। নিজস্ব ক্যাম্পাসে শিক্ষার্থীদের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিত করে এ বিশ্ববিদ্যালয়মান সম্পন্ন শিক্ষা নিশ্চিত করছে।
এসআইইউর সার্বিক অগ্রযাত্রায় তারা সবার সহযোগিতা কামনা করেন।
শনিবার সকালে মৌলভীবাজারের একটি অভিজাত হোটেলের সম্মেলন কক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির দুদিনব্যাপী ভর্তি মেলা উপলক্ষ্যে এ সুধী সমাবেশের আয়োজন করা হয়।
সুধী সমাবেশের শুরুতে মেলার উদ্বোধন করেন হবিগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন। সভাপতিত্ব করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড আবুল ফতেহ ফাত্তাহ। ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেবের সঞ্চালনায় মূল প্রবন্ধ পাঠ করেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ভিজিটিং প্রফেসর, লেখক ড মোহাম্মদ আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন আইন অনুষদের ডিন সহযোগী অধ্যাপক মাহমুদুল হাসান খান।
মৌলভীবাজারের শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনদের উপস্থিতিতে সমাবেশে উচ্চ শিক্ষায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নানা ভূমিকা ও কার্যক্রম নিয়ে আলোচনায় অংশ নেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সিএসই বিভাগের প্রধান এম এ জি আসিফ ও ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক চম্পক কুমার বর্মণ। মৌলভীবাজারের বিশিষ্টজনদের মধ্যে বক্তব্য রাখেন ডা দীনেশ সূত্রধর, অধ্যাপক আব্দুল মালিক, অধ্যক্ষ হেলাল উদ্দিন, এইচ এম মোস্তাক আহমদ, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম জাবেদ, অ্যাডভোকেট আবদুল মতিন চৌধুরী, অ্যাডভোকেট তপন পাল চৌধুরী, সৈয়দ মশাহিদ আহমদ চুন্নু, সাদিক আহমদ, সাংবাদিক ও লেখক আকমল হোসেন নিপু, লেখক,গবেষক দীপংকর মোহান্ত, আমিন উদ্দিন চুন্নু, আবদুল আহাদ খান,সৈয়দ আবদূর রশিদ মানিক প্রমুখ।
মেলা উপলক্ষ্যে শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি প্রদান করা হচ্ছে। মেলা সমন্বয় করছেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার অপু চক্রবর্তী ও অফিস সহকারী দীপক মালাকার।–সংবাদ বিজ্ঞপ্তি