সিলেট জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের অধীনে আর কোন নির্বাচনে যাবেনা বিএনপি। এ সরকারকে বিদায় করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
শুক্রবার বিকেলে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের সালুটিকর এলাকার একটি মাঠে আগামী ২০ নভেম্বর বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশ সফলের লক্ষ্যে ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো জসিম উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, যুবদলের আহবায়ক অ্যাডভোকেট শাহজাহান সিদ্দিকী, সেচ্ছাসেবক দলের আহবায়ক আহমেদ হুমায়ুন জামাল ও কৃষক দলের সদস্য সচিব জিয়া উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ফরিদ আহমদ, সদস্য বিলাল উদ্দিন, হেলাল আহমদ বাদশা, আমির উদ্দিন, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো ইব্রাহিম আলী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য কামাল আহমদ ও আব্দুল মুমিন আজাদ।-সংবাদ বিজ্ঞপ্তি