রোটারি ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক্ট-৩২৮২ গভর্নর রোটারিয়ান রুহেলা খান চৌধুরী বলেছেন, রোটারি ক্লাবগুলো মানবসেবার মাধ্যমে বিশ্বজুড়ে সুনাম অর্জন করছে।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের উদ্যোগে জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালে এলাকার প্রায় ৪০ জন গরীব রোগীর বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও হসপিটাল কার্যক্রম পরিদর্শন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
শুক্রবার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সীমার বাজারে রোটারি আই হসপিটালে এ সভার আয়োজন করা হয়।
রোটারি ক্লাব অব সিলেট প্রাইডের প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মালেকের সভাপতিত্বে ও এসিস্ট্যান্ট গভর্নর পিপি রোটারিয়ান কাজী মোহাম্মদ হুমায়ুন কবীরের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন ট্রাস্টি বোর্ডের প্রেসিডেন্ট পিপি রোটারিয়ান মো ফেরদৌস আলম, এরিয়া ডাইরেক্টর পিপি রোটারিয়ান হানিফ মোহাম্মদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি রোটারিয়ান মো শাহজাহান ও পিপি রোটারিয়ান জিয়া উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর পিপি রোটারিয়ান নাজমুল ইসলাম, জোনাল কোঅর্ডিনেটর পিপি রোটারিয়ান সাহেদ আহমদ ও পিপি রোটারিয়ান আফছার বকুল, রোটারিয়ান জমির উদ্দিন, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান জামিউল ইসলাম জনি, সেক্রেটারি রোটারিয়ান মো তোফায়েল আহমদ, সমাজসেবী মো রাসিদ আলী, জহির আলী প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে রোটরিয়ান রুহেলা খান চৌধুরী অন্যান্য ক্লাবগুলোকে দেশ, জাতি ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান।
পরে প্রধান অতিথি সহ অতিথিবৃন্দ হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।-সংবাদ বিজ্ঞপ্তি