শেখ রাসেল দিবসে আলোকিত যুব সমাজকল্যাণ সংস্থার আলোচনা

প্রকাশিত October 21, 2022
শেখ রাসেল দিবসে আলোকিত যুব সমাজকল্যাণ সংস্থার আলোচনা

সিলেট আলোকিত যুব সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শেখ রাসেল দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর জিন্দাবাজারে গ্রীন ডিজেবল্ড মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শারমিন কবিরের সভাপতিত্বে ও ইনসাফ ভিলেজ ডেভেলপমেন্ট ফর ইয়ুথ সোসাইটির সভাপতি মো নজরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর নাজনীন আক্তার কণা। বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগ যুব উন্নয়ন ফোরামের সভাপতি মো আফিকুর রহমান আফিক, সাধারণ সম্পাদক নিয়ামুল ইসলাম, ইনসাফ সোসাইটির তথ্য ও গবেষণা সম্পাদক কয়ছর আহমদ কাওছার, গ্রীন ডিজেবল্ড ফাউন্ডেশন সিলেটের মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়োজিদ আহমদ ও ব্যবস্থাপক স্বপন মাহমুদ।
অনুষ্ঠানের শেষে শিশুদের নিয়ে শহীদ শেখ রাসেলের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া প্রতিবন্ধী মানুষের মধ্যে খাবারও বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি