জামলাবাদ মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার

প্রকাশিত October 21, 2022
জামলাবাদ মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল রবিবার

সুনামগঞ্জের শান্তিগঞ্জ (দক্ষিণ সুনামগঞ্জ) উপজেলার দ্বীনি প্রতিষ্ঠান জামলাবাদ খাদিজাতুল কুবরা (রা) মহিলা মাদরাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল আগামী রবিবার, ২৩ অক্টোবর বাদ জোহর হতে মধ্যরাত পর্যন্ত মাদরাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রবীণ আলেমে দ্বীন খতমে নবুয়াত বাংলাদেশের আমীর আল্লামা আব্দুল হামিদ মধুপুরী ঢাকা। বিশেষ অতিথি থাকবেন মাওলানা ইমদাদুল্লাহ সাহেবজাদায়ে শায়খে কাতিয়া, হাফেজ মাওলানা দিলওয়ার হোসাইন তাহিরপুরী ঢাকা, মুফতি মঞ্জুর রশিদ আমিনী সিলেট, মাওলানা আবু আইয়ুব আনসারী জামলাবাদী ও জামলাবাদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুর রশিদ।
মাদরাসার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আব্দুর রকিবের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিতব্য মাহফিলে সভাপতিত্ব করবেন হাফিজ মাওলানা মুহসিন আহমদ সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া। এছাড়া মাহফিলে স্থানীয় শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ওয়াজ ফরমাইবেন।
মাহফিলকে সফল করতে সাধ্যমত সহযোগিতার জন্য দেশে-প্রবাসে থাকা ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানিয়েছেন মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস শহীদ শায়খে জামলাবাদী।-সংবাদ বিজ্ঞপ্তি