সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার হাব কর্মশালা

প্রকাশিত October 20, 2022
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ক্যারিয়ার হাব কর্মশালা

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে শিক্ষার্থীদের জন্য ক্যারিয়ার হাব কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আমেরিকান কর্নার সিলেটের সহযোগিতায় কর্মশালাটি এসআইউতে অবস্থিত আমেরিকান কর্নারে অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কোষাধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড মো আবুল ফতেহ, লাইব্রেরিয়ান ও আমেরিকান কর্নারের পরিচালক মো মোস্তফা কামাল, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান নঈমা মাসউদ নীলা, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান স্বাতী রানী দেবনাথ, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান এম এ জি আসিফ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক প্রণব কুমার সাহা, সহকারী অধ্যাপক নেসার আহমেদ, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রণবকান্তি দেব, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক অশোক বিজয় দাশ, প্রভাষক চম্পক কুমার বর্মন, সৈয়দা আফসানা বেগম এবং ব্রাকের অফিসার এমপ্লয়েন্ট এন্ড এক্টিভেশন মো সালমান বিন হাফিজ ও সুস্মিতা চন্দ মৌ এবং ট্রেইনার সৈয়দা হাফসা বেগম।-সংবাদ বিজ্ঞপ্তি