আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটিতে ফুল অটোমেশন সার্ভিস শুরু উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মশালা মঙ্গলবার শেষ হয়েছে।
সিলেট মহানগরীর শাহী ঈদগা এলাকায় নিজস্ব ক্যাম্পাসে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটির অটোমেশন সংক্রান্ত কো-অর্ডিনেশন কমিটির আহ্বায়ক ও সিএসই ডিপার্টম্যান্টের প্রধান সহযোগী অধ্যাপক ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল আনসারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর মমতাজ শামীম।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিজনেস এন্ড ডেভেলপমেন্ট স্টাডিজ ডিপার্টমেন্টের ডিন প্রফেসর ড তোফায়েল আহমেদ, পরীক্ষা নিয়ন্ত্রক ড এস এম লতিফী, প্রক্টর সহযোগী অধ্যাপক আবু ছায়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যক্ষ মাজেদ আহমেদ চঞ্চল, ড মোহাম্মদ হোসাইন চৌধুরী ও সেনোয়ারা বেগম চিনু। এছাড়াও কর্মশালায় শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মশালায় আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটির ইনফরমেশন, এডমিশন, রেজিস্ট্রেশন, ফিনান্স, এক্সামিনেশন, রেজাল্ট, ক্রেডিট ট্রান্সফার ও সার্টিফিকেশন ইত্যাদি বিভিন্ন বিষয়ে শিক্ষক-কর্মকর্তাদের প্রশিক্ষণ শেষে সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মমতাজ শামীম সিলেটের শিক্ষাক্ষেত্রের বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরে বলেন, আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি নিঃসন্দেহে সিলেটের শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে সক্ষম হবে।
তিনি সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার প্রতি জোর দিতে সকলকে আহ্বান জানান।-সংবাদ বিজ্ঞপ্তি