জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন ‘শেখ রাসেল দিবস’ উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা উপকরণ বিতরণ করেছে।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন প্রাঙ্গণে সুবিধাবঞ্চিত শিশুদের স্কুল পাঠশালা একুশের শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিকৃবির উপাচার্য (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড মোহাম্মদ মেহেদী হাসান খান, রেজিস্ট্রার মো বদরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড মো মোস্তফা সামছুজ্জামান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড এম এম মাহবুব আলম, ভারপ্রাপ্ত প্রক্টর ড তরিকুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের অতিরিক্ত পরিচালক ড মাহফুজ রব, সহকারী রেজিস্ট্রার সৌরভ ব্রত দাস, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের সহকারী পরিচালক রিয়াজুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের সহকারী পরিচালক সায়ীদ ইশতিমাম ও পাঠশালা একুশের সদস্যবৃন্দ। সংবাদদাতা