শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাধবপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

প্রকাশিত October 19, 2022
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মাধবপুরে চিত্রাংকন প্রতিযোগিতা

মাধবপুর প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শিল্পকলা একাডেমিতে পৌর যুবলীগের সাবেক সভাপতি সাব্বির হাসানের উদ্যোগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
পরে প্রতিযোগিতার বিভিন্ন বিভাগে বিজয়ী ১০ শিশুর মাঝে পুরষ্কার বিতরণ করেন পৌর যুবলীগের সাবেক সভাপতি সাব্বির হাসান।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবির চেয়ারম্যান হুমায়ুন কবির, সাংবাদিক শামীম চৌধুরী, কাউছার আহামেদ ও মাধবপুর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়।