মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে মাধবপুরে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
সোমবার সকাল ৯টা থেকে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ইভিএম পদ্ধতিতে উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান , পৌর মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও নারী মেম্বাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
উপজেলায় মোট ভোটার ছিলেন ১৫৯ জন। এর মধ্যে ১৫৮ জন তাদের ভোটাাধিকার প্রয়োগ করেন।
বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে জানা যায়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চেয়ারম্যান পদে ডা মুশফিক হুসেন চৌধুরী পেয়েছেন ১৪৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোল্লা আবু নাঈমের প্রাপ্ত ভোট ৯।
অপরদিকে সদস্যপদে সৈয়দ শামীম ৯৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিজানুর রহমান অনিক পেয়েছেন ৬২ ভোট।
সংরক্ষিত নারী আসনের সদস্য পদে রাহেলা বেগম পেয়েছেন ১০০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাতেমা তুজ জোহরা পেয়েছেন ৫১ ভোট।