জৈন্তাপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার একজন

প্রকাশিত October 16, 2022
জৈন্তাপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ গ্রেফতার একজন

সিলেটের জৈন্তাপুরে পুলিশ বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে।
সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিক-নির্দেশনায় কানাইঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল করিমের তত্ত্বাবধানে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ গোলাম দস্তগীরের নেতৃত্বে থানা এলাকায় বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাত অনুমান পৌণে ৯টায় থানা পুলিশের একটি টিম সিলেট-তামাবিল মহসড়কের দরবস্ত এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি সিএনজি অটোরিকশা হতে ৩৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।
এছাড়া একই রাত পৌণে ১২টার দিকে জৈন্তাপুর মডেল থানার এসআই মহিবুর রহমানের নেতৃত্বে অপর একদল পুলিশ আসামপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় গুয়াবাড়ী আদর্শগ্রামের মৃত মানিক মিয়ার ছেলে জয়দুল হাসানকে আটক ও তার ঘর তল্লাশি করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
দুটি ঘটনার বিষয়ে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।-সংবাদ বিজ্ঞপ্তি