মাধবপুরে গরুর খামার পরিদর্শনে আজমিরীগঞ্জ এনএটিপির সদস্যরা

প্রকাশিত October 13, 2022
মাধবপুরে গরুর খামার পরিদর্শনে আজমিরীগঞ্জ এনএটিপির সদস্যরা

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের এনএটিপি-দুইয়ের সদস্যরা মাধবপুর উপজেলার একটি আধুনিক গরু মোটা-তাজাকরণ খামার পরিদর্শন করেছেন ।
বুধবার বিকেলে তারা মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের নিজনগর গ্রামের মিজবাউল বার খোকনের নাবা বহুমুখী এগ্রোফার্মে গরু মোটাতাজাকরণ কার্যক্রম পরিদর্শন করেছেন।
এনএটিপি সদস্যরা খামার পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
তারা জানান, হবিগঞ্জে এ রকম আধুনিক ও মানসম্পন্ন গরুর খামার নেই বললেই চলে।