সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের নূরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী জিল্লুর রহমানের স্বদেশ আগমনে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বুধবার ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সাদিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেদ আহমদ ভিপি মুসা, শরৎসুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম, বনফুল এন্ড কোম্পানির সিলেটের পার্টনার শাহিন আহমদ, তরুণ সমাজসেবী বদরুল ইসলাম, এলাহী সিএনজি ফিলিং স্টেশনের পরিচালক শিপলু আহমদ, সাংবাদিক মারুফ আহমদ, বাংলা টিভির প্রতিনিধি এস আলম আলমগীর প্রমুখ।-সংবাদ বিজ্ঞপ্তি