ডা স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজার

প্রকাশিত October 12, 2022
ডা স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজার

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারভেনশনাল হেপাটোলজি বিভাগের প্রধান ও হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা মামুন আল মাহতাব স্বপ্নীল বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইরাল হেপাটাইটিস, এইচআইভি ও এসটিআই সংক্রান্ত স্ট্র্যাটেজিক ও টেকনিক্যাল এডভাইজারি গ্রুপের সদস্য নির্বাচিত হয়েছেন।
সংস্থাটির রিজিওনাল কার্যালয় থেকে এক চিঠির মাধ্যমে তাকে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, এই গ্রুপটির সদস্যরা এ অঞ্চলের ভাইরাল হেপাটাইটিসসহ সংক্রামক রোগগুলো মোকাবেলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ পরামর্শ দেবেন।
এছাড়াও তারা এই সমস্ত রোগ প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসায় সুলভ ও কার্যকর পন্থা নির্ধারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সহায়তা প্রদান সহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা দক্ষিণ এশিয়া অঞ্চলের দশ জনের মতো বিশিষ্ট বিশেষজ্ঞকে সরাসরি এই নিয়োগ দিয়েছে।
বাংলাদেশ থেকে শুধুমাত্র অধ্যাপক স্বপ্নীলই এই গ্রুপটির সদস্য নির্বাচিত হয়েছেন।-সংবাদ বিজ্ঞপ্তি