মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে বাকিতে সবজি বিক্রি না করার ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার রাতে সবজি ব্যবসায়ীদের কার্যালয়ে সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ছুট্টো মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি মানিক মিয়া, নান্টু মিয়া, সহসভাপতি সানু মিয়া, মাসুক মিয়া, জুয়েল মিয়া ও জান্নাত মিয়া।
প্রতিবাদ সভায় বক্তারা ব্যবসায়ীদের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং পলাতক আসামিদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিকেলে বাকিতে সবজি বিক্রি না করায় বাবুল মিয়া নামের এক ব্যবসায়ীকে পূর্ব মাধবপুর গ্রামের গুণু মিয়ার ছেলে বাদল মিয়া ও তার ভাই আফজল মিয়া সহ কয়েকজন মারপিট করে আহত করে।
এ সময় বাবুল মিয়াকে বাঁচাতে কয়েকজন এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালানো হয়। এ ঘটনায় পুলিশ বাদল মিয়া ও আফজল মিয়াকে গ্রেফতার করেছে।