হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জসনে জুলুসে ও সমাবেশ

প্রকাশিত October 9, 2022
হবিগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জসনে জুলুসে ও সমাবেশ

হবিগঞ্জ প্রতিনিধি : পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে হবিগঞ্জে বিশাল জশনে জুলুসে শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে হবিগঞ্জ আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদের উদ্যোগে জশনে জুলুসে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো আবু জাহির।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাদিকুর রহমান, আহলে সুন্নাতওয়াল জামাত সমন্বয় পরিষদের সভাপতি রইছ মিয়া, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান আওয়াল।
জশনে জুলুসে কর্মসূচিতে হবিগঞ্জের বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীসহ সর্বস্তরের লোকজন অংশ গ্রহণ করেন।
পরে এক সমাবেশে বিশিষ্ট আলেমওলামাগণ বক্তব্য দেন।