হবিগঞ্জ প্রতিনিধি : দ্বিতীয়বার জাতীয় সংসদের প্যানেল স্পিকার নির্বাচিত হওয়ায় এবং এলাকায় ব্যাপক উন্নয়ন করায় হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার বিকেলে বানিয়াচং উপজেলার মন্দরী ইউনিয়নবাসীর উদ্যোগে উত্তর সাঙ্গর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও মন্দরী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ শামছুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক আমীন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক তজমূল হক চৌধুরী, মুরাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, পুকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাফেজ মো শামরুল ইসলাম, মন্দরী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন খন্দকার, জেলা শ্রমিক লীগের সহসভাপতি প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, জেলা ছাত্রলীগের সহসভাপতি তোফাজ্জুল হোসেন তালুকদার, জেলা সেচ্ছাসেবক লীগ নেতা বাবুল চৌধুরী, মন্দরী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নূরুল ইসলাম, সবুর মিয়া, ইবনুল আজিজ, সাধারণ সম্পাদক শেখ হাবিবুল হক, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম জাহির, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাংবাদিক কাউছার আহমেদ, সাবেক মেম্বার আব্দুল আউয়াল, ইউনিয়ন যুবলীগের সভাপতি আফজল আনছারী, মক্রমপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বেলাল আহমদ, যুবলীগের সভাপতি আব্দুর রউফ, সুবিদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শামসুল হক আখঞ্জী, সাবেক ছাত্রলীগ নেতা লিটন তালুকদার, ইকবাল খন্দকার ও সাবেক জেলা ছাত্রলীগ নেতা জিএম কাদির।
সংবর্ধনা পর্ব শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর আগে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে তার বাসভবন থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ অনুষ্ঠানস্থলে নিয়ে যাওয়া হয়।