হবিগঞ্জে কেন্দ্রীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের জন্মবার্ষিকী পালিত

প্রকাশিত October 6, 2022
হবিগঞ্জে কেন্দ্রীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদকের জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক কে এম আজম খসরুর ৬৬তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে পৌর বাস টার্মিনালে ম্যাক্সি-ইমা অফিসে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ হবিগঞ্জ জেলা সভাপতি মো আরব আলী, সহসভাপতি মো ইলিয়াছ মিয়া, যুগ্মসম্পাদক মহিবুর রহমান চৌধুরী ও নওশের আলী, সহদপ্তর সম্পাদক আমজত আলী, শ্রমিক লীগ নেতা রহমত উল্ল্যাহ লিটন, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রউফ ও সাংগঠনিক সম্পাদক মো আওয়াল।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আবুল বাশার আল হানাফি।