ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে শ্রী শ্রী শারদীয় সর্বজনীন দুর্গামন্দিরে এবার ৪৭তম দুর্গোউৎসব অনুষ্ঠিত হচ্ছে।
মঙ্গলবার মহানবমী বিহীত পূজা শেষে ভক্তদেরকে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করতে দেখা গেছে।
শাস্ত্র মতে, ভক্তের বাসনা নিরসনকল্পে চিন্ময়ী রূপ পরিহার করে মৃন্ময়ী রূপে আবির্ভুত হন দুর্গতী নাশিনী দেবী দুর্গা। মাতৃ আরাধনায় শুদ্ধ নিবেদনে আসুরিক শক্তির বিনাশ করতে হিন্দু সম্প্রদায় এই পূজা উদযাপন করে থাকেন।