সুনামগঞ্জে দুর্গাবাড়িতে ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ ও মহাপ্রসাদ বিতরণ

প্রকাশিত October 3, 2022
সুনামগঞ্জে দুর্গাবাড়িতে ভক্তদের পুষ্পাঞ্জলি অর্পণ ও মহাপ্রসাদ বিতরণ

সুনামগঞ্জ প্রতিনিধি : ‘দেবীর গজে আগমন ও নৌকায় গমন’ এই প্রতিপাদ্য নিয়ে শারদীয় দুর্গোৎসবের মহাঅষ্টমীতে সুনামগঞ্জে পুণ্য লাভের আশায় এবং দেশ ও জাতির মঙ্গল কামনায় পুষ্পার্ঘ্য অর্পণ, অঞ্জলি নিবেদন ও মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় সুনামগঞ্জ শহরের হাছননগরে শ্রী শ্রী দুর্গাবাড়ি পূজামণ্ডপে ভক্তরা লাইনে দাড়িয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষক লীগের সাবেক সভাপতি সুবীর তালুকদার বাপ্টু, জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শংকর চন্দ্র দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, জেলা আওয়ামী লীগের সদস্য অমল চৌধুরী, জেলা যুবলীগের সদস্য সবুজ কান্তি দাস, সুবিমল চক্রবর্তী চন্দন, সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির পরিচালনা কমিটির সভাপতি বাপ্পা চৌধুরী ও সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী প্রমুখ।
এ বছর সুনামগঞ্জ জেলায় ৪২৪টি পূজামপে দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।