সুনামগঞ্জ প্রতিনিধি : শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন জামালগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় মতবিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
শুক্রবার বিকেলে তিনি ফেনারবাঁক ইউনিয়নের সুকদেবপুর শিবমন্দিরে মতবিনিময় করেন।
আওয়ামী লীগ নেতা শ্যামল বর্মণের সভাপতিত্বে ও সিলেট মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তানভীর কবির সুমনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম শামীম। স্বাগত বক্তব্য রাখেন ফেনারবাঁক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজল চন্দ্র তালুকদার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মাস্টার, সাংগঠনিক সম্পাদক মোবারক হোসেন তালুকদার ও মিছবাহ উদ্দিন।
সংসদ সদস্য এর আগে সুখদেবপুর, কৃষ্ণপুর, শ্রীমন্তপুর ও যশতমন্তপুর পূজামণ্ডপ পরিদর্শন করেন।