মাধবপুর প্রতিনিধি : শুভ মহালয়া। পিতৃপক্ষের শেষে দেবীপক্ষের শুরু। একই সঙ্গে শারদীয় দুর্গোৎসবের পুণ্যলগ্নও আরম্ভ হলো।
মহালয়ার মাধ্যমে দেবী দুর্গা পা রাখলেন মর্ত্যলোকে। বছর ঘুরে আবারও দেবী আসছেন বাপের বাড়ি। হিমালয়ের কৈলাশ থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে প্রতি বছর দুর্গা আসেন এই বাংলায়। সঙ্গে নিয়ে আসেন লক্ষী, গণেশ, কার্তিক ও স্বরস্বতিকে। হিন্দু শাস্ত্রমতে, দেবী দুর্গার আবাহনই মহালয়া হিসাবে পরিচিত।
মহালয়া উপলক্ষ্যে হবিগঞ্জের মাধবপুর পৌর এলাকার ঝুলন মন্দিরে সকাল থেকে শুরু হয় ধর্মীয় সংগীত। বিকেলে ছিল কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা। প্রতিটি আয়োজনে শিশু, কিশোর ও নারীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।