নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯, ইসলামপুর ক্যাম্প, সিলেটের অভিযানে সিলেটে চাঞ্চল্যকর শিশুধর্ষণ মামলার আসামি গ্রেফতার হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে এক শিশুকন্যা (১০) বাড়ির পাশের দোকান থেকে ফেরার পথে আসামি তাকে মুখ চেপে ধরে আনোয়ারপুর উত্তরহাটি এলাকায় আমন ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এতে গুরুতর অসুস্থ শিশুকে এলাকাবাসীর সহায়তায় তার পরিবার প্রথমে দিরাই উপজেলা হাসপাতালে এবং পরে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।
পরবর্তী সময়ে শিশুকন্যার মা বাদি হয়ে ১৭ সেপ্টেম্বর রাতে দিরাই থানায় মামলা দায়ের করেন।
এর পরিপ্রেক্ষিতে র্যাব ৯ বুধবার সিলেট মহানগর পুলিশের বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে দিরাই পৌরসভার আনোয়ারপুর (উলুকান্দি) এলাকার আছির উদ্দিনের ছেলে আব্দুল আহাদকে (৪৫) গ্রেফতার করে।